নারায়ণগঞ্জ সদর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

২০ রোজার মধ্যে শ্রমিকদের বেতনসহ ঈদ বোনাস পরিশোধ করতে হবে : টিপু

২০ রোজার মধ্যে শ্রমিকদের বেতনসহ ঈদ বোনাস পরিশোধ করতে হবে : টিপু
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( প্রেস বিজ্ঞপ্তি ) : গার্মেন্টস মালিক পক্ষের ১৫জুনের মধ্যে শ্রমিকদের ঈদ বোনাস ও মজুরী পরিশোধের ঘোষণা প্রত্যাক্ষান করে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জননেতা কমরেড আবু হাসান টিপু বলেছেন, আগামী  ২০ রোজার মধ্যে গার্মেন্টসহ সকল শিল্প শ্রমিকদের ঈদ বোনাস, ওভার টাইমের পয়সা ও জুন মাসের অর্ধ বেতন পরিশোধ করতে হবে।

বাংলাদেশ বিপ্লবী শ্রমিক সংহতির নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি শ্রমিকনেতা শহিদুল আলম নাননুর সভাপতিত্বে পহেলা জুন বিকালে চাষাড়াস্থ শহীদ মিনারে অনুষ্ঠিত শ্রমিক সমাবেশে আবু হাসান টিপু এসব কথা বলেন।

তিনি বলেন, গার্মেন্টস মালিক পক্ষের এই জাতীয় ঘোষনা ইতোমধ্যে শ্রমিকদের মনে ব্যপক অসন্তোষ সৃষ্টি করেছে। একজন শ্রমিকের ঈদের দুই দিন আগে বেতন বোনাসের টাকা নিয়ে পরিবার পরিজনদের ঈদ সামগ্রী কেনা এমনকি গ্রামের বাড়ীতে যাওয়া ব্যবস্থা করা কোন ভাবেই সাচ্ছন্দের হবেনা। আর তাই ২০ রোজার মধ্যেই গার্মেন্টসসহ সকল শিল্প শ্রমিকদের ঈদ বোনাস ও জুন মাসের অর্ধ বেতনসহ অপরাপর পাওনাদী পরিশোধ করতে হবে।

শ্রমিক সমাবেশে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি শ্রমিকনেতা মাহমুদ হোসেন বলেন, নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের দাম কমাতে সরকার বরাবরের মতোই ব্যর্থতার পরিচয় দিয়েছে। চাল ডালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মূল্য আজ সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। দেশ জুড়ে চলছে নিরব হাহাকার।

বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ও বাংলাদেশ বিপ্লবী শ্রমিক সংহতির যৌথ উদ্যোগে অনুষ্ঠিত এই শ্রমিক সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশন-এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শ্রমিকনেতা সাইফুল ইসলাম, বিপ্লবী গার্মেন্টস শ্রমিক সংহতির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হাবিবুর রহমান আঙ্গুর, শ্রমজীবী নারী মৈত্রীর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাশিদা বেগমসহ জেলাস্থ অপরাপর শ্রমিক নেতৃবৃন্দ।

শ্রমিক সমাবেশ শেষে প্রচন্ড ঝড় উপেক্ষা করে বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ও বাংলাদেশ বিপ্লবী শ্রমিক সংহতির যৌথ উদ্যোগে একটি মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে।

About the author

SOFT PRO IT