নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

তামাক বিরোধী দিবসে মানব কল্যাণ পরিষদের র‌্যালী

তামাক বিরোধী দিবসে মানব কল্যাণ পরিষদের র‌্যালী
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সদর সংবাদদাতা ) : তামাক মৃত্যুর ঝুঁকি বাড়ায় তাই তামাক বর্জন করার দাবিতে ৩১ মে বৃহষ্পতিবার সকাল সাড়ে ৯ টায়  আন্তর্জাতিক তামাক বিরোধী দিবস উপলক্ষ্যে মানব কল্যাণ পরিষদের আয়োজনে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের সামনে র‌্যালী অনুষ্ঠিত হয়।

মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়ার তত্বাবধানে প্রধান অতিথি হিসেবে র‌্যালীতে অংশ গ্রহণ করেন নারায়ণগঞ্জ সিভিল সার্জন এহসানুল হক, নারায়ণগঞ্জ জেলারেল হাসপাতালের আবাসিক অফিসার ডা. মো. আসাদুজ্জামান, সিনিয়র শিক্ষা ও স্বাস্থ্য অফিসার ডা. আমিনুল হক সহ মানব কল্যাণ পরিষদের যুগ্ম মহাসচিব মোহাম্মদ হোসেন, সাংগঠনিক সচিব জি.এম মোস্তফা, সক্রিয় সদস্য মো. শামীম, মোমেন ইসলাম, মাহফুজা আক্তার লাবনী, সাজিয়া আক্তার আখি, নুপুর আক্তার ও নিথর প্রমুখ।

র‌্যালীর পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, পাবলিক প্লেস ও পাবলিক পরিবহনে ধুমপান নিষিদ্ধ তামাক জাত দ্রব্যের বিজ্ঞাপন নিষিদ্ধ। কিন্তু তার পরও অনেকেই আইন মানছে না। এ জন্য গণসচেতনতা বাড়ানো প্রয়োজন। ধুমপান ত্যাগে ব্যক্তির ইচ্ছা শক্তিই যথেষ্ট। একজন ব্যক্তি যা করতে পারেন তাহলো, কালক্ষেপণ না করে তাৎক্ষণিকভাবে ধূমপান ছেড়ে দেয়া। ধূমপান ছেড়ে দেওয়ার বিষয়টি সবাইকে জানিয়ে দেয়া, অধূমপায়ীদের সাথে বন্ধুত্ব গড়া, মৌসুমী ফল খঅওয়ার অভ্যাস করা, যখনই ধূমপানের ইচ্ছা জাগবে তখন কোন সুন্দর স্মৃতি মনে করার মাধ্যমে ধূমপান থেকে বিরত থাকা সহজ হতে পারে। বাংলাদেশের মানুষ একদিন ধূমপান ত্যাগ করে সুস্থ্য, মেধাবী এবং আত্মনির্ভরশীল জাতী হিসেবে প্রতিষ্ঠিত হবে, সেটাই প্রত্যাশা।

উল্লেখ্য যে, নারায়ণগঞ্জ সিভিল সার্জন অফিস আয়োজিত তামাক বিরোধী মূল র‌্যালীতে অংশগ্রহণ করে সংগঠনটি।

About the author

SOFT PRO IT