নারায়ণগঞ্জ সদর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

১লা জুন না.গঞ্জে আসছেন খেলাফত মজলিসের মহাসচিব

খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( প্রেস বিজ্ঞপ্তি ) : ২০ দলীয় জোটের শীর্ষ নেতা ও খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের ১লা জুন শুক্রবার নারায়ণগঞ্জে আসছেন।

খেলাফত মজলিস জেলা শাখার উদ্যোগে নারায়ণগঞ্জ জামতলায় অবস্থিত হীরা ড্রাগন প্যালেসে বিশিষ্ট জনদের সম্মানের ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে মজলিস নেতৃবৃন্দ জানান।

খেলাফত মজলিসের জেলা সাংগঠনিক সম্পাদক হাফেজ কবির হোসেন ও নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি ডা. শরীফ মোহাম্মদ মোসাদ্দেক আন্তরিক শুভেচ্ছা জানিয়ে, মহাসচিবের আগমনকে সার্থক ও সুন্দর করে তোলার জন্য সংগঠনের, সকলের প্রতি সহযোগিতা এবং অনুষ্ঠান সফলতা কমনা করেছেন।

উল্লেখ্য, প্রধান অতিথি খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের নারায়ণগঞ্জ-৪ এবং নারায়ণগঞ্জ-৫ আসনে জাতীয় সংসদ নির্বাচনের জন্য দুজন সম্ভাব্য প্রার্থী ঘোষণা করতে পারেন বলে জানাগেছে।

About the author

SOFT PRO IT