নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক টিপু

বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( প্রেস বিজ্ঞপ্তি ) : অদ্য ২৯ মে হতে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ স¤পাদকের দায়িত্ব পালন করবেন কমরেড আবু হাসান টিপু।

সাম্যবাদের প্রধান প্রবক্তা আন্তর্জাতিক শ্রমিকশ্রেণীর মহান নেতা কার্ল মার্কস এর দ্বি-শততম জন্মবার্ষিকী উপলক্ষে, নেপালের কাঠমন্ডুতে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক সেমিনারে অংশ নিতে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ও পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান আজ বিকালে কাঠমন্ডু পৌঁছাবেন।

নেপালের কমিউনিস্ট পার্টির উদ্যোগে ৩০-৩১ মে এই সেমিনার অনুষ্ঠিত হবে। বিশে^র বিভিন্ন দেশ থেকে ৩০টি পার্টির শীর্ষ নেতৃবৃন্দ এই সেমিনারে অংশগ্রহণ করবেন। নেপাল সফরকালে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি নেতৃবৃন্দ নেপালের প্রধানমন্ত্রী কমরেড কেপি আলিসহ বিভিন্ন ভ্রাতৃপ্রতীম পার্টির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করবেন।

কমরেড সাইফুল হক এর নেপাল সফরকালে পার্টির পলিট ব্যুরোর অন্যতমনেতা জননেতা কমরেড আবু হাসান টিপু পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন।

About the author

SOFT PRO IT