রাজনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

আগামী সংসদ নির্বাচনে অংশ নিবেন সাকিব-মাশরাফি

সাকিব-মাশরাফি রবিবার মনোনয়ন ফরম সংগ্রহ করবেন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : নড়াইল থেকে আগামী সংসদ নির্বাচনে অংশ নিবেন মাশরাফি বিন মোর্তজা। এ বিষয়টি জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। মঙ্গলবার (২৯ মে) একনেক সভা পরবর্তী ব্রিফিংয়ে এ কথা জানান পরিকল্পনামন্ত্রী।

এদিকে, সংসদ নির্বাচনে অংশ নেবেন সাকিব আল হাসানও। তিনি মাগুরা থেকে নির্বাচনে দাঁড়াতে পারেন।

মন্ত্রী বলেন, সাকিবের বাড়ি তো মাগুরায়, মাশরাফি নড়াইল এক্সপ্রেস। মাশরাফির তো আগামী নির্বাচনে দাঁড়ানোর সম্ভাবনা আছে। আপনারা তার জন্য দোয়া করবেন।

মাশরাফির সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন, মাশরাফি তো কিছুটা একগুয়ে, তার নিজের মতামতের বাইরে সচরাচর সে যায় না। আমি দীর্ঘদিন তার সঙ্গে কাজ করেছি।

এসময় কোন দল থেকে মাশরাফি নির্বাচন করতে পারেন জানতে চাইলে মন্ত্রী বলেন, কোন দল থেকে তা তো বলিনি, আপনারাও কোনো দল ধরে নিবেন না।

About the author

SOFT PRO IT