সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে সড়ক দূর্ঘটনায় যুবক নিহত

সড়ক দুর্ঘটনা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ) : সিদ্ধিরগঞ্জে সড়ক দূর্ঘটনায় সায়মুন (২৭) নামে এক যুবক নিহত হয়েছে। রোববার (২৭) মে ভোর সাড়ে ৫ টায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সানাড়পাড় এলাকায় এ ঘটনাটি ঘটে। রাস্তাপারা পারের সময় একটি লেগুনা সায়মুনকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

পুলিশ লেগুনা ও চালক সাইদুল (১৭)কে আটক করেছে। লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ ২শ শয্যা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহত সায়মুন (২৭) পটুয়ালালী জেলার ভাঙ্গাবালী তুলাতলী মীরপাড়া এলাকার জালাল মিয়ার ছেলে।

সিদ্ধিরগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

About the author

SOFT PRO IT