অন্যান্য সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নওগাঁর বদলগাছী সদর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষনা

নওগাঁর বদলগাছী সদর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষনা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নওগাঁ প্রতিনিধি ) : নওগাঁর বদলগাছী সদর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। জানা যায়, গত বৃহষ্পতিবার বিকালে বদলগাছী উপজেলার সদর ইউনিয়নের ২০১৮-১৯ অর্থ বছরে চেয়ারম্যান আব্দুস সালাম বিভিন্ন উন্নয়ন মুলক কাজের উপর মোট ২,৫১,২০,২৪০/- টাকার উন্মুক্ত বাজেট ঘোষনা করেন।

চেয়ারম্যান আব্দুস সালাম মন্ডল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য মো. ছলিম উদ্দীন তরফদার সেলিম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মাসুম আলী বেগ।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী মনিরুজ্জামান, ওসি (তদন্ত) শাহিনুর ইসলাম, বালুভরা ইউপি চেয়ারম্যান শেখ মো. আয়েন উদ্দীন, আধাইপুর ইউপি চেয়ারম্যান মো. জাকির হোসেন চৌদুরী, কোলা ইউপি চেয়ারম্যান মো. এসকেন্দার মির্জা বাচ্চু, মিঠাপুর ইউপি চেয়ারম্যান মো. ফিরোজ হোসেন, শিক্ষক আবুল কালাম আজাদ প্রমূখ।

এসময় ইউপির সকল সদস্যবৃন্দ সহ এলাকার বিশিষ্ট ব্যবসায়ীসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

About the author

SOFT PRO IT