জাতীয় রাজনীতি রূপগঞ্জ সংগঠন সদ্যপ্রাপ্ত

রাঘব বোয়াল চুনোপুটি কারো ছাড় নেই : সেতু মন্ত্রী

রাঘব বোয়াল চুনোপুটি কারো ছাড় নেই : সেতু মন্ত্রী
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রুপগঞ্জ প্রতিনিধি ) : সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, দেশে সুনামির মতো মাদক ছড়িয়ে পড়েছে। মাদকের ব্যাপারে রাঘব বোয়াল চুনোপুটি কাউকে ছাড় দেয়া হবেনা। মাদক রুখতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তুলতে  হবে।

শুক্রবার রূপগঞ্জ উপজেলার আধুরিয়া এলাকায় যানজট নিরসন ও ফ্লাইওভার পরিদর্শনে এসে  তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, তিস্তা চুক্তি ও রোহিঙ্গা বিষয়ে ভারত সরকারের সঙ্গে কথা বলেছি। এখন ভারতের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক রয়েছে, সমস্যা গুলো সমাধান হবে বলে আমি আশা করছি। রমজান ও ঈদকে সামনে রেখে যানজট সহনীয় পর্যায় আনার লক্ষ্যে ফিটনেসবিহীন গাড়ি, অবৈধ নসিমন, করিমন চলাচল বন্ধ করতে হবে। সাধারন মানুষের সুবিধার্থে আমিসহ কোন ভিআইপি যদি আইন ভঙ্গ করে তাহলে তাদের বিরুদ্ধে পুলিশ প্রশাসন যথাযথ ব্যবস্থা নিবেন।

এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতিক), নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আলহাজ¦ নজরুল ইসলাম বাবু, নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন, ডিআইজি আব্দুল মালেক প্রমুখ।

তিনি বলেন, কিছু সংখ্যক পুলিশ রয়েছে, যারা চাঁদাবাজির সঙ্গে জড়িত। ওইসব পুলিশের সঙ্গে রাজনৈতিক নেতাকর্মীরাও জড়িত রয়েছে। যদি কারো বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ প্রমান পাওয়া যায় তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

এসময় ভুলতা ফ্লাইওভারের ব্যাপারে বলেন, ভুলতা ফ্লাইওভারের প্রায় ৭০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। আর ৩০ ভাগ কাজ বাকি রয়েছে। আশা করছি আগামী অক্টোবর মাসে কাজ শেষ হবে।

About the author

SOFT PRO IT