রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে ১০ মাদক কারবারী গ্রেফতার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে পৃথকস্থানে অভিযান চালিয়ে ৩২৫ পিছ ইয়াবা ও গাঁজাসহ ১০ মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। ( ২৪ মে) বৃহস্পতিবার তারাব গোলচত্ত্বর , বেলদী বাজার ও বিরাব এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, নরসিংদী জেলার পলাশ থানার ঘোড়াশাল পিরিন্দার টেক এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে মোহর আলী, খালিশকারটেক এলাকার বজলু ভুইয়ার ছেলে তুহিন ভুইয়া, আবুল কাশেমের ছেলে মহসিন আলী, রহমালীর ছেলে খোকন, আব্দুল মালেকের ছেলে হানিফ, রূপগঞ্জ উপজেলার চনপাড়া গ্রামের মৃত আনোয়ার আলীর ছেলে আমানুল্ল্যাহ, দাউদপুর এলাকার আব্দুল মান্নানের ছেলে শরীফ মিয়া, পূর্ব চন পাড়া এলাকার তপু মিয়ার স্ত্রী হাজেরা খাতুন, আতলাপুর  এলাকার মৃত ইউনুছ আলীর ছেলে নাজমুল,  ডেমড়া থানার সারুলিয়া এলাকার আফুরদ্দিনের ছেলে রহমতউল্ল্যা।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

About the author

SOFT PRO IT