ধর্ম নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রমজা‌নের প্রথম জুম্মা নামাজ আদা‌য়ে সড়‌কে মুস‌ল্লিরা

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সৈয়দ রিফাত আল রহমান ) : আত্মশুদ্ধির মাস পবিত্র মাহে রমজান । আর এই সিয়াম সাধনা মাস কে আরও পরিশুদ্ধ করতে প্রথম জুম্মার নামাজের দিনে গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে পবিত্র মাহে রমজানের প্রথম জুম্মাতে ১৮ মে শুক্রবার মসজিদে মসজিদে জুম্মার নামাজে কাঁধে কাঁধ মেলান ধর্মপ্রাণ মুসল্লিরা। নগরীর প্রায় প্রতিটি মসজিদেই ছিল মুসল্লিদের উপচে পড়া ভীড়।

রমজান মাসের প্রথম শুক্রবার রহমতের প্রথম জুম্মায় নগরীর আল্লামা ইকবাল রোড জামে মসজিদ, গলাচিপা জামে মসজিদ, চাষাড়া রেল লাইন জামে মসজিদ, চাষাড়া নূর মসজিদ, ডিআই টি, পৌর ‌গোরস্থান মস‌জিদ, পাইকপাড়া মস‌জিদ, খানপুর, হা‌জিগঞ্জ, পাঠানটু‌লি মসজিদসহ বিভিন্ন মসজিদে গিয়ে দেখা মিলে মুসল্লিদের মসজিদের কানায় কানায় ভি‌ড়ে পরিপূর্ণ। অনেক মুসল্লিরা মসজিদে জায়গা না পেয়ে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় করেন মূল সড়‌কে। রেল লাইন মসজিদের সামনে এক পাশের অর্ধেক রাস্তায় চলে আসে মুসল্লিদের নামাজের কাতার।

মুসল্লিরা মসজিদের মূল অংশ ও বারান্দায় যে যেভাবে পেরেছেন এ জুম্মা নামাজ জামাতে শামিল হতে জায়গা করে নেন। দেখা মেলে এক মুসলিম ভাইয়ের প্রতি অন্য ভাইয়ে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ব। নিজের দাঁড়ানোর জায়গাটুকু আরও সংকুচিত করে অপর ভাইকে জায়গা করে দেন এক মুসলিম ভাই। ধনী-গরিব ভেদাভেদ ভুলে একই কাতারে শামিল হন তারা। পাঞ্জাবি-টুপি আর হাতে জায়নামাজ নিয়ে মুসল্লিদের প্রথম জুম্মাতে উপস্থিতি ছিল অনেক বেশি। মুসল্লিরা জুম্মার নামাজ শেষে বিশেষ মোনাজাতে ইমামের সঙ্গে আমিন, আমিন (কবুল করো) বলে সারাবিশ্বের শান্তি ও দেশের উত্তরোত্তর সম্মৃদ্ধির জন্য দোয়া ও প্রার্থনা করেন।

নামাজের আগে প্রতিটি মসজিদের ইমাম ও খতিববৃন্দ খুৎবায় বিশেষ বয়ানে ধর্মীয়, সামাজিক ও রমজানের তাৎপর্যসহ বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন।

About the author

SOFT PRO IT