সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

জঙ্গিবাদী বই ও লিফলেট সহ দুই নারী জেএমবি সদস্য আটক

জেএমবির দুই নারী সদস্য আটক
Written by SOFT PRO IT

নারায়নগঞ্জ বার্তা ২৪ ( সিদ্ধিরগঞ্জ সংবাদদাতা ) : নারায়ণগঞ্জে দুই নারী জেএমবি সদস্য আটক ঢাকার আরামবাগ থেকে দুই নারী জেএমবি সদস্যকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন। এসময় দুজনের কাছ থেকে জঙ্গিবাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়েছে।

১৬ই মে বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবস্থিত র‌্যাব ১১ এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাব ১১ এর ভারপ্রাপ্ত অধিনায়ক আশিক বিল্লাহ।

আটককৃতরা হল, ময়মনসিংহ জেলার হামিদ উদ্দিন রোডের রুবাইয়া বিনতে নুর উদ্দিন ওরফে হুরের রাণী ওরফে লাবিবা (২০) ও একই জেলার ফুলবাড়িয়া থানার শ্রীপুরের নাঈমা আক্তার ওরফে হিমালয়ের কণ্যা (২৫)।

এ বিষয়ে র‌্যাব ১১ এর ভারপ্রাপ্ত অধিনায়ক আশিক বিল্লাহ জানান, বুধবার (১৬ মে) রাত ১০টায় রাজধানীর আরামবাগ এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

About the author

SOFT PRO IT