সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে অনৈসলামী কার্য্যকলাপ প্রতিরোধ কমিটির র‌্যালী

রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে অনৈসলামী কার্য্যকলাপ প্রতিরোধ কমিটির র‌্যালী
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে অনৈসলামী কার্য্যকলাপ প্রতিরোধ কমিটি নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে মাহে রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে স্বাগত মিছিল ও র‌্যালী বের করা হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৫টায় সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়স্থ মিনার মসজিদ এলাকা থেকে মিছিলটি বের হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হয়ে ডাচ বাংলা ব্যাংক এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ করে শেষ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অনৈসলামী কার্য্যকলাপ প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় আমির আলহাজ্ব আতিকুর রহমান নান্নু মুন্সি। তাছাড়া উক্ত র‌্যালীতে নারায়ণগঞ্জ জেলা অনৈসলামী কার্য্যকলাপ প্রতিরোধ কমিটির নায়েবে আমির মুফতী আবু বকর’র সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মাওলানা শেখ সাদী, হাফেজ মাওলানা আক্তারুজ্জামান সাদেকী, মুফতী তাজুল ইসলাম, মাওলানা মোহাম্দ তোহা, মুফতী মোহাম্মদ ইউছুফ, হাফেজ মাওলানা আবু ছালেহ, মাওলানা ফজলুল করিম জিহাদী, মাওলানা খন্দকার নাসিম রেজা, হাসানুজ্জামান সাকি ও জাহিদুল ইসলাম প্রমূখ। বক্তারা রমজানের পবিত্রতা রক্ষারর্থে অশ্লীলতা ও দিনের বেলায় হোটের রেস্তোরা বন্ধ রাখার আহ্বান জানিয়ে বলেন, পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রনে রাখার জন্য সরকারের নিকট জোড়ালো দাবী জানাচ্ছি। তাছাড়া ফিলিস্তিনে ইসরাইলী হামলা ও গণহত্যার বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়ে অচিরেই এ হামলা বন্ধের দাবি জানান উপস্থিত বক্তারা।

About the author

SOFT PRO IT