বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে সাংবাদিকদের মাদক বিরোধী র‌্যালী

Written by SOFT PRO IT

নারায়নগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বন্দর শাখার উদ্যোগে এক মাদক বিরোধী র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ মে) দুপুরে র‌্যালীটি বন্দর প্রেস ক্লাবের সামনে থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

সাংবাদিক ফোরামের সহ-সভাপতি দৈনিক মানবজমিন প্রতিনিধি নূরুজ্জামান মোল্লা এর সভাপতিত্বে এসময় র‌্যালীতে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বন্দর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সিপু, অর্থ সম্পাদক ডালিম হাসান,  প্রচার সম্পাদক আলমগীর ভূঁইয়া, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নজরুল ইসলাম, স্থানীয়  দৈনিক আজকের নীর বাংলা পত্রিকার ব্যবস্থপনা সম্পাদক শরিফ হাসান চিশতি, কর্য্যকরী সদস্য মেহেদী হাসান রিপন, মীর মহউদ্দিন কাদির, সুমন হোসেন, শুরিফুল ইসলাম ও শামীম ইসলাম প্রমূখ।

মাদক বিরোধী র‌্যালীতে একাতত্বা প্রকাশ করেন বন্দর থানা ছাত্রলীগের সভপতি নাজমুল হাসান আরিফ, থানা যুবলীগ নেতা মাসুম, যুবলীগ নেতা শেখ মমিন, যুবলীগ নেতা রাজু আহম্মেদ, মোহাম্মদ হোসেন, জসিমউদ্দিন, নূরুজ্জামান, মাসুদ, অনিক, নাছিরসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

About the author

SOFT PRO IT