বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে মফস্বল সাংবাদিক ফোরামের মাসিক সভা অনুষ্ঠিত হয়

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বন্দর থানা শাখার মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বন্দর থানা শাখার সভাপতি তথা বন্দর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এসএম শাহীন আহাম্মদ।

সভাপতির বক্তব্যে এসএম শাহীন সংগঠনের দায়িত্বপ্রাপ্ত সদস্যদের উদ্দেশ্যে বলেন, একটি সংগঠনের মাধ্যমেই সমাজের ভালো কাজগুলো করা যায়। আর সেই সংগঠন যদি হয় সাংবাদিকদের তাহলে তো কোন কথাই নেই। সমাজের অসঙ্গতীগুলো সাংবাদিকদের বস্তুনিষ্ট সংবাদ প্রকাশের মাধ্যমেই প্রকাশ পায়। অতএব একটি সংগঠন সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই সংগঠন হচ্ছে সাংবাদিকদের বৃহত্তম ও দাবী আদায়সহ সকল সাংবাদিকদের ন্যার্য দাবী আদায়ের একটি সংগঠন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের বন্দও উপজেল কমিটির সাধারন সম্পাদক শহিদুল ইসলাম শিপু, সাংগঠনিক সম্পাদক জিয়াবুর রহমান, অর্থ সম্পাদক  ডালিম হাসান, প্রচার সম্পাদক   আলমগীর হোসেন ভূইয়া, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক কবি নজরুল ইসলাম, কার্যকরী সদস্য সাংবাদিক শরিফুল ইসলাম, মো. শামীম , মীর মহিউদ্দিন কাদির, মো. সুমন প্রমূখ।

About the author

SOFT PRO IT