নারায়ণগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁয়ে ডাকাতির সরঞ্জামাদিসহ গ্রেফতার ৩

সোনারগাঁয়ে ডাকাতির সরঞ্জামাদিসহ গ্রেফতার ৩
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) : সোনারগাঁ উপজেলায় পিরোজপুর ইউনিয়নের মেঘনা সেতুর টোলপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির সরঞ্জামাদিসহ ৩ ডাকাতকে গ্রেফতার করেছে র‌্যাব -১১।

রোববার ( ১৩ মে ) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-১১ এর সিনিয়র এএসপি মো. জসিম উদ্দিন চেীধুরি এ তথ্য জানান, গত শনিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁ উপজেলার মেঘনা সেতুর টোলপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে ৩ জন ডাকাতকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১টি এলজি, ২ রাউন্ড গুলি, ১টি চাপাতি ও ১ টি ধারালো দা উদ্ধার করা হয়েছে। আটককৃতরা হলেন, সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া এলাকার সজিব (১৯), নীলকান্দা এলাকার সাকিব হোসেন (১৯) ও রূপগঞ্জের চনপাড়া এলাকার শুক্কুর আলী (১৯)।

র‌্যাব জানায়, দীর্ঘ দিন ধরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা, মেঘনা গোমতি ও কাচঁপুর সেতুর কাজ চলামান থাকায় প্রায়ই যানজটের ঘটনা ঘটে। এ সুযোগে মহাসড়কে চলাচলরত রাতের অন্ধকারে যানজটের কবলে পড়া প্রাইভেট কার, মাইক্রোবাস, পিকআপ, কাভ্যার্ড ভ্যান ও বিদেশ ফেরত প্রবাসীদের বহনকারী গাড়িগুলো টার্গেট করে, সংঘবদ্ধ ডাকাত দল বিভিন্ন সময় ডাকাতি করে। সম্প্রতি মহাসড়কের এই এলাকাগুলোতে বেশ কয়েকটি চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা ঘটেছে। দুষ্কৃতিকারী ডাকাতরা যানবাহনে হানা দিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে ও মারধর করে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন লুট করে নিয়ে যায় তারা। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তারা।

About the author

SOFT PRO IT