আড়াইহাজার সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

আড়াইহাজারে বজ্রপাতে একজনের মৃত্যু

বজ্রপাতে মৃত্যু
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : আড়াইহাজারে বজ্রপাতে আদম আলী (৫০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রবিবার (১৩ মে) দুপুরে ঘটনাটি ঘটে। সে স্থানীয় মাহমুদপুর ইউনিয়নের শ্রনিবাসদী এলাকার বাসিন্দা।

জানা গেছে, তিনি স্থানীয় চক থেকে ধান নিয়ে বাড়ি ফির ছিলেন। বাড়ির কাছেই তিনি বজ্রপাতের কবলে পড়েন। আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কত্যর্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরএমও ডাক্তার আশ্রাফুল আমীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

About the author

SOFT PRO IT