বন্দর রাজনীতি সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নাসিম ওসমানের প্রতি আপনাদের ভালবাসা হৃদ্যতার : পারভীন ওসমান

নাসিম ওসমানের প্রতি আপনাদের ভালবাসা হৃদ্যতার : পারভীন ওসমান
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত সাংসদ বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ নাসিম ওসমানের সহধর্মিণী বেগম পারভীন ওসমান বলেছেন,খেলাধূলা মানুষকে সু-পথে রাখে। ছেলে-মেয়েদের ভাল রাখার একটাই পন্থা সেটা হচ্ছে খেলাধূলা। পড়া-লেখার পড়ে খেলাধূলাকে সবার আগে বেছে নিতে হবে।

বন্দরের এসব খেলাধূলা হলেই নাসিম ওসমানের কথা মনে পড়ে। কারণ তিনি খেলাধূলাকে পছন্দ করতেন। নাসিম ওসমানের প্রতি আপনাদের যে ভালবাসা তা টাকায় কেনা যায়না। এ ভালবাসা হৃদ্যতার।

১১ মে শুক্রবার বিকেল ৪টায় বন্দরের নবীগঞ্জস্থ কদমরসুল বিশ^ বিদ্যালয় কলেজ মাঠে রং পেন্সিল সোশ্যাল ক্লাব আয়োজিত প্রয়াত সাংসদ বীরমুক্তিযোদ্ধা নাসিম ওসমান স্মৃতি ক্রিকেট টুর্ণামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধাণ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পারভীন ওসমান আরো বলেন,মহাজোটে ছিলাম,মহাজোটে আছি মহাজোটে থাকবো ইনশাল্লাহ। বাংলাদেশে মহাজোট ছাড়া অন্য কোন দলের অস্তিত্ব থাকবেনা। মহাজোটে থেকে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে আবার সরকার গঠনে সহায়তা করবো।

নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগ নেতা সফিকুজ্জামান প্রিন্স মাইকেল বাবু সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহিলা পার্টির সংগঠনিক সম্পাদক শারমিন ইসলাম, মহানগর মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হোসনে আরা বেগম,আওয়ামীলীগ নেতা আবদুল মান্নান খান বাদল,শাহাদাৎ হোসেন রাজু,শাহ আলম সবুজ,বন্দর ছাত্রলীগ নেতা মোঃ সুমন ভূইয়া মোঃ রাকিব,মোঃ জিতু,কবির হোসেন প্রমুখ।

About the author

SOFT PRO IT