রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে পোষ্ট অফিসে কর্মচারীকে কুপিয়ে জখম

কুপিয়ে জখম
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন মোহাম্মদ আলী (৭২) নামে এক পোষ্ট অফিসের কর্মচারীকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার সকালে উপজেলার রূপসী স্লুইসগেট এলাকায় এ ঘটনা ঘটে।

আহতের ছেলে কামাল হোসেন জানান, রূপসী স্লুইসগেট এলাকার হোসেন আলী, রেনু বেগমের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল তাদের। এর জের ধরে সোমবার সকালে মোহাম্মদ আলী চিঠি নিয়ে গ্রাহকদের বাড়িতে যাওয়ার সময় রূপসী ডেকোর মাঠের সামনে পৌছালে প্রতিপক্ষ হোসেন আলী, তুহিন, রেনু বেগম ও লতা আক্তারসহ অজ্ঞাত ৪/৫ জন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তার চিঠির ব্যাগ ছিনিয়ে নেয়। এসময় মোহাম্মদ আলী বাঁধা দিলে প্রতিপক্ষের লোকজন তাকে ধারালো চাপাতি দিয়ে এলোপাথাড়িভাবে কুপিয়ে জখম করেন। মোহাম্মদ আলীর ডাকচিৎকারে ছেলে জামান এগিয়ে আসলে প্রতিপক্ষের লোকজন তাকেও এলোপাথাড়িভাবে পিটিয়ে আহত করেন। এসময় প্রতিপক্ষের লোকজন মোহাম্মদ আলীর ব্যাগ থেকে নগদ ৯ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

About the author

SOFT PRO IT