প্রধান খবর সংবাদ শিরোনাম

অল্পের জন্য বিমান দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন ২০০ যাত্রী

অল্পের জন্য ভয়াবহ বিমান দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন ২০০ যাত্রী
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেল সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমান। শনিবার রাতে কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি অবতরণের সময় যান্ত্রিক গোলযোগ ধরা পড়ে। বিমানে সেইসময় ২০০ জন যাত্রী ছিলেন।

জানা গেছে, শনিবার রাতে বিমানটি সিঙ্গাপুর থেকে কলকাতা বিমানবন্দরের রানওয়ে ছুঁতেই যাত্রীরা প্রবল ঝাঁকুনি অনুভব করেন। যদিও, অনেকেই তা স্বাভাবিক বলে মনে করেন প্রথমে। পরে প্রায় একঘণ্টার ওপর যাত্রীরা বিমানবন্দি হয়ে থাকায় সমস্যা বুঝতে পারেন তাঁরা।

বিমানের নজল হুইল ভেঙে গিয়ে রানওয়েতে ছড়িয়ে পড়ে জ্বালানি। এর জেরে রাতে ব্যহত হয় বিমান চলাচল। দীর্ঘ সময় ধরে যাত্রীরা বিমানে আটতে থাকার পর অবশেষে বিমানবন্দর কর্তৃপক্ষ বাস পাঠিয়ে তাঁদের উদ্ধার করে আনে। তাঁরা সকলেই নিরাপদে রয়েছন বলে জানা গেছে।

সূত্র : সময়ের কন্ঠস্বর

About the author

SOFT PRO IT