বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে মাদক সম্রাট সজিবসহ আটক-২

বন্দরে মাদক সম্রাট সজিবসহ আটক-২
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দরে ৭০ পিছ ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে মদনগঞ্জ পুলিশ ফাঁড়ি। শনিবার রাতে থানার মদনগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়। ধৃতরা হলেন মদনগঞ্জ ইসলামপুর এলাকার মৃত নুরুল ইসলাম মিয়ার ছেলে মো. সজিব ওরফে নোয়াখাইল্লা সইজ্জা (৩০) ও চুনাভূড়া এলাকার সারোয়ার হোসেনের ছেলে মুরাদ (৩০)।

জানা গেছে, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মাদক বিরোধী অভিযান চালায়, অভিযানে মদনগঞ্জ ফাঁড়ি ইনচার্জ তরিকুল আলম জুয়েলের নেতৃত্বে মদনগঞ্জ বকুলতলা এলাকা হতে সজিব ও মুরাদ নামে ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় সজিবের কাছ থেকে ৫৫ পিছ ও মুরাদের সাথে থাকা ১৫ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ইন্সপেক্টর তরিকুল আলম জানান,ধৃতদের মধ্যে সজিব বিভিন্ন মামলার পলাতক আসামি, সে দীর্ঘদিন যাবৎ মদনগঞ্জ ও এর আশ-পাশের এলাকায় মাদকের রমরমা বানিজ্য করে আসছিলো। এরই প্রেক্ষিতে শনিবার বিশ্বস্ত মাধ্যমে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে মদনগঞ্জের বকুলতলা হতে সজিবকে মাদক বিক্রয়কালে হাতেনাতে গ্রেফতার করা হয়।

এব্যপারে বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতদের রোববার দুপুরেই নারায়নগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।

About the author

SOFT PRO IT