রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

সপ্তম শ্রেনির শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা

ধর্ষণের চেষ্টা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জ উপজেলার বড়ালু পাড়াগাঁ এলাকার সপ্তম শ্রেনীর শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার দুপুরে  শিক্ষার্থীর মা রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।

শিক্ষার্থীর মায়ের দেওয়া থানায় লিখিত অভিযোগ থেকে জানা যায়, বড়ালু পাড়াগাঁ এলাকার আব্দুল হারিজের লম্পট ছেলে নাসির স্কুল থেকে আসা যাওয়ার পথে তার মেয়েকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিতো। ওই শিক্ষার্থীর মা বিষয়টি জানতে পেরে নাসিরকে তার মেয়েকে বিরক্ত করতে নিষেধ করে। ৩ এপ্রিল সন্ধ্যায় আত্মীয়ের বাড়িতে যাওয়ার সময় পাড়াগাঁ টেকবাড়ি পৌছালে নাসির ও তার সহযোগী উজ্জল, আবুল তালেব ওই শিক্ষার্থীকে মুখ চেপে ধরে নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। শিক্ষার্থীর ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে লম্পটরা পালিয়ে যায়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির বলেন, অভিযোগ পেয়েছি। বখাটেদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

About the author

SOFT PRO IT