রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে সাবেক কাউন্সিলর গ্রেফতার

গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রবিবার সকালে বিস্ফোরক মামলায় তারাব পৌরসভার ৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আরিফ হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ । তিনি রূপসী এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে।

রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সফিক আহাম্মেদ জানান, ২০০৩ সালের বিস্ফোরক মামলার পলাতক আসামী আরিফ হোসেন। গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ এলাকা রুপসী থেকে আরিফ হোসেনকে গ্রেফতার করা হয়। তাকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

About the author

SOFT PRO IT