বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে নূরবাগ এলাকায় ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : নাসিক ২২নং ওয়ার্ড মুজাহিদ কমিটি ও নূরবাগ এলাকাবাসীর উদ্যোগে ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ৪মে (শুক্রবার) নূরবাগ এলাকাস্থ বাদ মাগরিব হইতে মধ্যরজনী পর্যন্ত ধর্মীয় ভাবগাম্ভীর্য এ ওয়াজ মাহফিল অনুিুষ্ঠত হয়।

ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বন্দর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক খান মাসুদ।  হাজি মো. শাহ্ আলীর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে ধর্মীয় আলোচনা করেন, আলহাজ¦ হযরত মাওলানা ক্বারী আমান উল্লাহ্ সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে ওয়াজ করেন, হযরত মাওলানা ক্বারী  আবু সাঈদ।

এছাড়া আরও উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী মো. লুৎফর রহমান, বন্দর থানা যুবলীগ নেতা মো. মাসুম, নূরবাগ জামে মসজিদ কমিটির সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক মো. রিপন, কামাল হোসেন, জাহীদ হোসেন, যুবলীগ নেতা মো. শেখ মমিন, মো. হোসেন, জনি, কবির, রতন, রয়েলসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।

ওয়াজ মাহফিল অনুষ্ঠানে সার্বিকভাবে সহযোগিতা করেন, নাসিক ২২নং ওয়ার্ড মুজাহিদ কমিটির সভাপতি আব্দুল গফুর, মো. সাকিল, মো. হোসেন, মো. রাজু আহমেদ, ২২ নংওয়র্ড শ্রমিকলীগ নেতা মো. নূরুজ্জামান, মোখলেছুর রহমান, দেলোয়ার, মো. নাছির, রিয়াদ, আরিফ, রাজন, আজাদ, সোহাগ, রুবেল।

About the author

SOFT PRO IT