রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে ব্যবসায়ীকে হত্যার হুমকি

হত্যার হুমকি
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে জোর পূর্বক বালি ফেলে ব্যবসায়ী শাহিনুলের বসতবাড়ি দখলের চেষ্টা চালিয়েছে প্রতিপক্ষের লোকজন। এসময় বাঁধা দেওয়ায় দখলবাজরা ব্যবসায়ীকে হত্যার হুমকি দেয়। হুমকির পর থেকে নিরাপত্তাহীনতায় ভুগছে ব্যবসায়ীসহ তার পরিবার। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে উপজেলা সরকারপাড়া এলাকয়।

শাহীনুল ইসলাম শাহীন থানায় দেওয়া লিখিত অভিযোগ থেকে জানা যায়, উপজেলার সরকার পারা এলাকার নবী হোসেন, বাবু, বাবুল মিয়ার সঙ্গে তার দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। এরই জের ধরে শুক্রবার সকালে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্রেসস্ত্রে সজ্জিত হয়ে শাহীনুল ইসলাম শাহীনের বসতবাড়ি জোর পূর্বক বালি ফেলে দখলের চেষ্টা চালায়। শাহিনুল তাদেরকে বাঁধা দেয়। এসময় দখলবাজরা শাহীনকে হত্যার হুমকি দেয়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

About the author

SOFT PRO IT