রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে হাত পা বাঁধা অবস্থায় অর্ধগলিত লাশ উদ্ধার

narayanganjbarta24.com
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। বৃহস্পতিবার সকালে বাড়িয়াছনি এলাকার জলসিড়ি রাস্তার পাশে একটি ডোবা থেকে অজ্ঞাত  ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রিপন মিয়া জানান, ৩ এপ্রিল বৃহস্পতিবার সকাল ৭টায় উপজেলার বাড়িয়াছনি এলাকার রাস্তার পাশের একটি ডোবায়, হাত পা বাঁধা অবস্থায় লাশ ভেসে থাকতে দেখে স্থানীয়রা  পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে।

About the author

SOFT PRO IT