নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নাসিম ওসমানের কবরে পারভীন ওসমান ও আজমেরী ওসমানের পক্ষে ফুলেল শ্রদ্ধাঞ্জলী

নাসিম ওসমানের কবরে পারভীন ওসমান ও আজমেরী ওসমানের ফুলেল শ্রদ্ধাঞ্জলী
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত সাংসদ নাসিম ওসমানের চতুর্থ মৃত্যুবার্ষিকীতে তারঁ সহধর্মিণী পারভীন ওসমান ও আজমেরী ওসমানের পক্ষে মরহুমের কবরে ফুলেল শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন নাসিম ওসমান স্মৃতি দুঃস্থ ও জনকল্যাণ ফাউন্ডেশনের নেতৃবৃন্দ। সোমবার বেলা ১২ টায় মাসদাইর কবরস্থানে সংগঠনের নেতাকর্মীদের নিয়ে ফুলেল শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এরপর মরহুমের রুহের মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, নাসিম ওসমান স্মৃতি দুঃস্থ ও জনকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মো.তরিকুল ইসলাম লিমন, জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আবু তাহের, সাধারণ সম্পাদক মোস্তফা ভান্ডারী, কোষাধ্যক্ষ মো. মোস্তফা মিয়া, মো. নাসির হোসেন, আশিক মাহমুদ, মো. মামুন খান, মো. সুমন প্রমুখ।

About the author

SOFT PRO IT