নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( প্রবাস ডেস্ক ) : আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় মাহমুদুর রহমান মেহেরাজ (৩২) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি নিহত হন।
তিনি নোয়াখালীর সেনবাগ উপজেলার মধ্যে বীর নারায়ণপুর গ্রামের নজু পাটোয়ারী বাড়ির রুহুল আমিনের ছেলে। মেহেরাজের মৃত্যুর সংবাদে গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম।
স্থানীয় সূত্রে জানা গেছে, কাজ শেষে নিজে গাড়ি চালিয়ে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আহত হন তিনি। তাকে উদ্ধার করে দুবাই আল রাশেদ হাসপাতালে ভর্তি করা হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

