সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে যুবককে ফাঁসানো দারোগা প্রত্যাহার

সিদ্ধিরগঞ্জে যুবককে ফাঁসাতে গিয়ে ফাঁসলেন দারোগা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : সিদ্ধিরগঞ্জে নারী দিয়ে যুবককে ফাঁসানোর চেষ্টায় অভিযুক্ত উপ-পরিদর্শক (এএসআই) মাসেকুর রহমানকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে। জেলা পুলিশ সুপার মঈনুল হকের নির্দেশে শুক্রবার তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনে নেয়া হয়েছে।

নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) শরফুদ্দীন জানান, যুবককে নারী দিয়ে ফাঁসানো সিদ্ধিরগঞ্জ থানার সহকারি উপ-পরিদর্শক (এএসআই) মাসেকুর রহমানকে প্রত্যাহার করে পুলিশ লাইনে নেয়া হয়েছে।

উল্লেখ্য, গত বুধবার গভীর রাতে নাসিক ৪নং ওয়ার্ড এলাকায় মাসুদ নামের যুবকের বাসায় এক নারী সোর্সকে পাঠিয়ে ফাঁসানোর চেষ্টা করে দারোগা মাসেকুর রহমান। পরে তাদের বাক বিতন্ডায় এলাকাবাসী ওই দারোগা ও সোর্সকে মারধর করে আটকে রাখে। এসময় থানার ওসিকে জানানো হলে অতিরিক্ত পুলিশ পাঠিয়ে তাদেরকে থানায় নিয়ে আসা হয়। পরে শুক্রবার অভিযুক্ত এএসআইকে প্রত্যাহার করেন পুলিশ সুপার।

About the author

SOFT PRO IT