ফতুল্লা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ফতুল্লায় চিছকে চোরের উৎপাতে এলাকাবাসী অতিষ্ঠ

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ফতুল্লা সংবাদদাতা ) : ফতুল্লায় চিছকে চোরের উৎপাতে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছে।

এলাকা সূত্রেজানায়, ফতুল্লার লালপুর পৌষার পুকুর পাড়, ইসদাইর গাবতলী, দাপাইদ্রাকপুর এলাকায় ২৪ ঘন্টায় পাঁচ বাড়িতে চুরি হয়েছে। বুধবার রাতে লালপুরে হানিফের বাসা হতে ছিচকে চোর বা চোরেরা গ্যাসের চুলা ও ক্যাবল তার চুরি করে নেয়। পৌষার পুকুর পাড় সমিরের বাড়ির পশের বাড়িতে অজ্ঞাতনামা ছিচকে চোরেরা গ্যাসের চুলা ও দুই চেয়ার চুরি করে নেয়। দাপা এলাকায় শামীমের বাড়ি থেকে ঘরের তালা ভেঙ্গে নগদ ২০ হাজার টাকা ও ২ ভরি স্বর্নালংকার এবং দামী কাপড় চোপড় চুরি করে নেয় অজ্ঞাতনামা চোর বা চোরেরা। এসময় শামীম ও তার স্ত্রী সন্তান ঢাকা বেড়াতে যায়।  ইসদাইর বুড়ির বাড়িতে গত বৃহস্পতিবার চুরি হয়েছে।

About the author

SOFT PRO IT