রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে ট্রাক চাপায় অন্তসত্তার মৃত্যু

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে দ্রুতগামী ট্রাক চাপায় নিশি (২৫) নামে এক অন্তসত্তার মৃত্যু হয়েছে। ২৭ এপ্রিল শুক্রবার সন্ধ্যায় উপজেলার গোলাকান্দাইল এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কে দূর্ঘটনা ঘটে। নিহত নিশি গোলাকান্দাইল এলাকার সেলিম মিয়ার স্ত্রী।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর জসিম জানান, ভুলতার একটি হাসপাতালে ডাক্তার দেখিয়ে, নিজ বাড়িতে যাওয়ার পথে রাস্তা পাড়াপাড়ের সময় দ্রুতগামী ট্রাক চাপা দিলে অন্তসত্তা নিশি গুরুতর আহত হন। পরে মুমুর্ষ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

About the author

SOFT PRO IT