রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে রুবেল সরকার নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ভুলতা ফাঁড়ি পুলিশ। ২৫ এপ্রিল বুধবার সকালে উপজেলার গোলাকান্দাইল নাগেরবাগ বাঘমূর্চা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রুবেল সরকার নাগেরবাগ বাঘমূর্চা এলাকার নান্নু সরকারের ছেলে।

ভুলতা ফাঁড়ি পুলিশ জানায়, রুবেল সরকার দীর্ঘদিন ধরে গোলাকান্দাইল নাগেরবাগ, ৫নং ক্যানেল, নতুন বাজার ও ভুলতা এলাকায় ইয়াবা বিক্রি করে আসছে। বূধবার সকালে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা কওে, ইয়াবা বিক্রি করার সময় নাগেরবাগ বাঘমূর্চা এলাকা থেকে ১১০ পিছ ইয়াবাসহ তাকে গ্রেফতার করে। এ ব্যপারে মামলা হয়েছে।

About the author

SOFT PRO IT