নারায়ণগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

এবার দুদকের মামলায় ফাসলো মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি নূর হোসেন

এবার দুদকের মামলায় ফাসলো মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি নূর হোসেন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : নারায়ণগঞ্জে সাত খুন মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি নূর হোসেনকে দুর্নীতির একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ বুধবার ঢাকার মহানগর হাকিম প্রণব কুমার হুই এ আদেশ দেন। এর আগে তাঁকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

আদালত সূত্রে জানা যায়, এ মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য ১৪ মে দিন ধার্য করেছেন আদালত। মামলার নথি থেকে জানা যায়, ২০১৬ সালের ১ আগস্ট নূর হোসেনের বিরুদ্ধে দুদকের উপপরিচালক জুলফিকার আলী এ মামলা করেন।

মামলায় বলা হয়, নূর হোসেন দুদকে যে সম্পদ বিবরণী জমা দিয়েছিলেন সেখানে ২ কোটি ৮৫ লাখ ৪৭ হাজার ৪৯২ টাকার সম্পদ অর্জনের তথ্য গোপন করেছেন। আর ৩ কোটি ৩ লাখ ৮৩ হাজার ৮০৫ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও দখল করেছেন। নূর হোসেনের বিরুদ্ধে দুদক আইন ২০০৪ এর ২৬(১) ও ২৭ (১) ধারায় মামলা করা হয়।

About the author

SOFT PRO IT