বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে ইজিবাইকের ধাক্কায় রিকশা চালকের মৃত্যু

বন্দরে ইজিবাইকের ধাক্কায় রিকশা চালকের মৃত্যু
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : বন্দরে বেপোরায়া ইজিবাইকের ধাক্কায় রুবেল(৩০) নামে এক রিকশা চালকের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। মঙ্গলবার দুপুরে থানার একরামপুরস্থ সিএসডি গেইটের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত রুবেল ২ সন্তানের জনক। সে বন্দর র‌্যালি বাগান কলোনী এলাকার ইব্রাহিম মিয়ার ছেলে। পুলিশ ইজিবাইকটি আটক করলেও ঘাতক চালক পলাতক রয়েছে। খবর পেয়ে বন্দর থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রিকশা চালক রুবেল মঙ্গলবার বেলা পৌণে ২টার সময় নবীগঞ্জ থেকে সিএসডি গেইট এলাকায় যাওয়ার পথে, বিপরীত প্রান্তের বন্দর থেকে বেপরোয়া গতিতে আসা জাকির প্রধাণের মালিকানা ইজিবাইক চালক, দ্রুত গতিতে মোড় নেয়ার সময় আচমকা ধাক্কা দিলে মুহুর্তের মধ্যে রিকশাটি প্রায় ১০গজ দূরে ছিঁটকে পড়ে। এতে ঘটনাস্থলেই রিকশা চালক রাস্তায় পড়ে গিয়ে গুরুতর জখম হন। এ সময় আশ পাশের লোকজন তাকে ধরাধরি করে নারায়ণগঞ্জ জেনারেল হাাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

About the author

SOFT PRO IT