প্রধান খবর সদ্যপ্রাপ্ত

আগামী নির্বাচনে জাতীয় পার্টিই সম্ভাবনাময় শক্তি : এরশাদ

জাতীয় পার্টির জন্য আওয়ামী লীগ ক্ষমতায় আছে : এরশাদ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : বিএনপির অনেক নেতাই এখন জাতীয় পার্টিতে যোগ দেবেন। কারণ, আগামী নির্বাচনে জাতীয় পার্টিই সম্ভাবনাময় শক্তি বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

সোমবার সকালে এরশাদের বারিধারস্থ বাসভবনে বিএনপির সাবেক সংসদ সদস্য এটিএম আলমগীরের আনুষ্ঠানিকভাবে জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠানে এ মন্তব্য করেন সাবেক এই রাষ্ট্রপতি। পঞ্চম ও ষষ্ঠ সংসদ নির্বাচনে কুমিল্লা-১০ আসন থেকে নির্বাচিত হন আলমগীর।

জাপা চেয়ারম্যান বলেন, সারাবিশ্ব এই নির্বাচনের দিকে তাকিয়ে আছে। দেশের সবখানেই অস্থিরতা বিরাজ করছে। তাই দেশের মানুষ পরিবর্তন চায়। সাধারণ মানুষ আবারও জাতীয় পার্টির নেতৃত্বে শান্তিময় সরকার দেখতে চায়।

হুসেইন মুহম্মদ এরশাদ আরও বলেন, এখন আর নির্বাচন হয় না। নির্বাচনের নামে সিল মারা হয়। আশা করি, আগামী নির্বাচনে কেউ সিল মারতে পারবে না। কারণ, সারাবিশ্ব এখন ওই নির্বাচনের দিকে তাকিয়ে আছে। দেশের মানুষও পরিবর্তন চায়।

সূত্র : সময়ের কন্ঠস্বর

About the author

SOFT PRO IT