নারায়ণগঞ্জ সদর বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বিলম্বিত হবে সেলিম ওসমানের দ্বিতীয় অপারেশন

বার একাডেমী স্কুলের মত অন্যান্য স্কুলে প্রতিরোধ গড়ে তোলতে সেলিম ওসমানের আহবান
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪  : গত শুক্রবার নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমানের ডানচোখে সফল অস্ত্রপাচারের পর শনিবার তাঁর অপর চোখে অস্ত্রপাচারের তারিখ জানানোর কথা থাকলেও তারিখ নির্ধারনে দুই একদিন বিলম্ব হওয়ার কথা জানিয়েছেন হাসপাতালের চিকিৎসকের।

রোববার ২২ এপ্রিল সকালে এমপি সেলিম ওসমানের অপারেশন হওয়ার চোখটির পরীক্ষার পর চিকিৎসকেরা এ কথা জানিয়েছেন। সংসদ সদস্য সেলিম ওসমানের সহধর্মিনী মিসেস নাসরিন ওসমান এ তথ্য নিশ্চিত করেছেন।

মিসেস নাসরিন ওসমান জানিয়েছেন, এমপি সেলিম ওসমানের ডায়াবেটিকস সমস্যা মাত্রাতিরিক্ত হওয়ায় অস্ত্রপাচার হওয়া ডানচোখে কিছু জটিলতা সৃষ্টি হয়েছে। যা স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে আরো দু’একদিন সময় লাগবে। ডানচোখটি স্বাভাবিক অবস্থায় ফিরে আসার পর বামচোখের অপারেশনের নিদিষ্ট তারিখ জানাবেন চিকিৎসকেরা। এমপি সেলিম ওসমানের সুস্থতা কামনায় তিনি সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।

অপরদিকে এমপি সেলিম ওসমানের সুস্থতা কামনা করে রোববার ২২ এপ্রিল সকালে নারায়ণগঞ্জ কলেজ শিক্ষক পরিষদের উদ্যোগে শিক্ষক মিলনায়তনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন কলেজের ইসলাম শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান  ইসলামী চিন্তাবিদ ডঃ ইব্রাহিম আজাদ সিরাজী।

About the author

SOFT PRO IT