বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে প্রবাসীকে প্রাণনাশের হুমকী

narayanganjbarta24.com
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : বন্দরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে কুয়েত প্রবাসী আহসান উল্লাহকে প্রাণ নাশের হুমকী দিয়েছে কুতুবউদ্দিনগং। শনিবার দুপুরে থানার মাধবপাশা এলাকায় এ ঘটনাটি ঘটে। এ ব্যাপারে আহসান উল্লাহ বাদী হয়ে ৪ জনকে আসামী করে বন্দর থানায় একটি সাধারন ডায়েরী করেন।

ডায়েরীতে উল্লেখ করা হয়, ১নং নয়ানগর এলাকার মৃত লাল মোহাম্মদ মিয়ার ছেলে আহসান উল্লাহ মাধবপাশা মৌজাস্থ এসএ ও আরএস দাগে ২৫ শতাংশ জমি পৈত্রিক ওয়ারিশ সুত্রে ভোগ দখল করে আসছিল। একই এলাকার মৃত রূপচান মিয়ার ছেলে কুতুব উদ্দিন দীর্ঘদিন যাবৎ উক্ত সম্পত্তির পাওনাদার দাবী করে বিভিন্ন সময়ে উভয়ের মধ্যে তর্ক হতো।

এরই ধারাবাহিকতায়, শনিবার আহসান উল্লাহ তার পৈত্রিক সুত্রে মালিকানা সম্পত্তিতে ঘরবাড়ি নির্মান কাজ শুরু করলে কুতুবউদ্দিন তার স্ত্রী জোৎসনা বেগম ও তার ২ সন্ত্রাসী ছেলে জসিমউদ্দিন এবং রবিউল পূর্ব পরিকল্পনানুযায়ী নির্মাণ শ্রমিকদের নির্মান কাজে বাধা সৃষ্টি করে। আহসান উল্লাহ প্রতিবাদ করলে কুতুবউদ্দিনের স্ত্রী জোৎ¯œা তার  সম্পত্তিতে কোন প্রকারের ঘরবাড়ি নির্মান করতে দেবে না বলে হুমকি-ধামকি প্রদর্শন করে। এমনকি নির্মান কাজ বন্ধ না করলে তাকে হত্যা করে নদীতে ভাসিয়ে দিবে বলে হুমকী দেয় কুতুবউদ্দিনগংরা। এ ব্যাপারে আহসান উল্লাহ বন্দর থানায় একটি সাধারন ডায়েরী করেন। যার নং-৮৭১।

About the author

SOFT PRO IT