সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) : ট্রাকের ধাক্কায় মো. মাসুম (২৬) নামের এক যুবক মারা গেছেন। বৃহস্পতিবার সকালে সোনারগাঁ উপজেলায় এ দুর্ঘটনা ঘটে। মাসুম সোনারগাঁওয়ের কলাদরগা গ্রামের নজরুল ইসলামের ছেলে।

মাসুমের পরিবার সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেল নিয়ে কাজে বের হন মাসুম। আটটার দিকে রাস্তায় তাঁর মোটরসাইকেলে ধাক্কা দেয় ট্রাক। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সকাল সাড়ে নয়টার দিকে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানাকে বিষয়টি জানানো হয়েছে।

About the author

SOFT PRO IT