রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

যৌতুকের টাকা না পেয়ে গৃহবধূকে নির্যাতন

narayanganjbarta24.com
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রুপগঞ্জ প্রতিনিধি ) : দাবিকৃত যৌতুকের টাকা না পেয়ে মাদকাসক্ত স্বামী তার স্ত্রী সানোয়ারা বেগমকে (২৮) বেধড়ক পিটিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সকালে উপজেলার দাড়িকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। গৃহবধূ সানোয়ারা বেগম উপজেলার গঙ্গানগর এলাকার সমর আলীর মেয়ে।

গৃহবধূ সানোয়ারা বেগম জানান, ৪ বছর আগে উপজেলার দড়িকান্দি এলাকার আমির হোসেনের ছেলে সুজন মিয়ার সঙ্গে সানোয়ারা বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী সুজন মিয়া ফেনসিডিল, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধরনের মাদক সেবন করতে শুরু করেন। বিয়ের পর বাবা সমর আলী এক লাখ টাকা যৌতুক দেয়। ১৭ এপ্রিল মঙ্গলবার সকালে স্বামী সুজন মিয়া গৃহবধূ সানোয়ারা বেগমকে তার বাবার বাড়ি থেকে এক লাখ টাকা যৌতুক এনে দিতে বলে। টাকা এনে দিতে অস্বীকার করায় ক্ষিপ্ত হয়ে গৃহবধূ সানোয়ারা বেগমকে তার স্বামী পিটিয়ে আহত করেন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

About the author

SOFT PRO IT