বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

২৭নং ওয়ার্ডে রাস্তার ঢালাই কাজের উদ্বোধন

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : সোমবার সকালে দোয়া কামনা করার মাধ্যমে জনগণের দীর্ঘদিনের আকাঙ্খিত ও স্বপ্নলালীত নাসিক ২৭নং ওয়ার্ডের পিডিবি সড়ক থেকে বঙ্গশাসন বায়াতুস সালাম মোহাম্মাদিয়া মাদ্রাসা হয়ে হাসান সাহেবের বাড়ি পর্যন্ত প্রায় ১ কোটি ২৫ লক্ষ টাকা ব্যয়ে, ৫২০ মিটার দৈর্ঘ্য ও ১২ ফুট প্রশস্ত নির্মানাধীন রাস্তার বঙ্গশাসন পয়েন্টে আরসিসি ঢালাই কাজের উদ্বোধন করেন, নাসিক ২৭নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান বাবুল

আগের বছর অক্টোবর মাসের ৪ তারিখে উক্ত অবহেলীত রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন করেন নাসিক মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভী এবং ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স রতœা এন্টারপ্রাইজের তত্বাবধানে, উক্ত রাস্তার নির্মাণ কাজ সম্পন্ন হচ্ছে বলে জানা গেছে।

দোয়ার প্রাক্কালে এক সংক্ষিপ্ত বক্তৃতায় কাউন্সিলর কামরুজ্জামান বাবুল উপস্থিতদের উদ্দেশ্যে বলেন, সিটি কর্পোরেশন হবার পর এবং গত কাউন্সিলরের দায়িত্ব থাকার সময় পর্যন্ত অত্র বঙ্গশাসন এলাকায় কোন প্রকার উন্নয়নমূলক কাজ সম্পন্ন হয়নি। আমাকে আপনারা বিপুল ভোটে জয়ী করে আমাকে আপনাদের কল্যাণে কাজ করার একটি পবিত্র দায়িত্ব দিয়েছেন, সেজন্য আপনাদের কাছে আমি চিরঋণী। নির্বাচনের পূর্বে কথা দিয়াছিলাম যে, যদি আমি বিজয়ী হই, আমার প্রথম উন্নয়নমূলক কাজের অগ্রযাত্রা শুরু হবে বঙ্গশাসন থেকে। মহান আল্লাহ তায়ালার কাছে শুকরিয়া আদায় করছি, কারণ আমি আমার কথা রাখতে পেরেছি। এলাকার সকল প্রকার উন্নয়নমূলক কাজ মাননীয় মেয়র মহাদয়ের সহযোগীতায় করা হবে। আপনারা অচিরেই তার দৃশ্যমান অগ্রগতি দেখতে পাবেন। আপনাদের সহায়তা নিয়ে যাতে অসমাপ্ত কাজগুলো করতে পারি সেজন্য আমার জন্য সবাই দোয়া করবেন। দোয়ায় অত্র নাসিক ২৭নং ওয়ার্ডবাসীর পাশাপাশি সকল মুসলিম উম্মাহর জন্য শুভকামনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, সাবেক মেম্বার শহীদুল্লাহ, আলতাফ হোসেন আলতু, আমানউল্লাহ, আনোয়ার হোসেন, খাজা মিয়া, নূর হোসেন, হানিফ, সালাউদ্দিন, আবু ছিদ্দিক, হাসান ঈমাম মুন্সী, আব্দুল খালেক সহ অত্র এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা।

About the author

SOFT PRO IT