রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে পহেলায় মঙ্গল শোভাযাত্রা

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে পহেলা বৈশাখে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়েছে। ১৪ এপ্রিল শনিবার সকাল ৯টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তন থেকে শোভাযাত্রাটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় ঘোড়ার গাড়ি, গরুর গাড়ি, হাতি, পালকিসহ গ্রাম বাংলার প্রাচীন ঐতিয্য তুলে ধরা হয়।

এতে অংশ গ্রহন করেন, নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীর প্রতিক), উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভুইয়া, উপজেলা নির্বাহী অফিসার আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম, গ্রেজেটভুক্ত সমাজ সেবক আলহাজ¦ লায়ন মোজাম্মেল হক ভুইয়া, সহকারী কমিশনার (ভুমি) আসাদুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসি আলম নিলা, ওসি মনিরুজ্জামান মনির, ইউপি চেয়ারম্যান তোফায়েল আহাম্মেদ আলমাছ প্রমুখ।

About the author

SOFT PRO IT