রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে পুর্বাচল উপশহরে উচ্ছেদ অভিযান

রূপগঞ্জে পুর্বাচল উপশহরে উচ্ছেদ অভিযান
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (রূপগঞ্জ প্রতিনিধি) : পুর্বাচল উপশহরের ১০ নম্বর সেক্টরের পর্শি এলাকায় উচ্ছেদ অভিযান শুরু করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক। সোমবার সকাল থেকে শুরু হয় এ উচ্ছেদ অভিযান। রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন, প্রকল্প পরিচালক মনিরুল হকসহ রাজউক কর্মকর্তারা।

প্রকল্প পরিচালক মনিরুল হক বলেন, এসব এলাকায় রাজউকের নকশা অনুসারে নতুন রাস্তা নির্মাণের কাজ শুরু হবে। তাই এলাকায় অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ ও টিলার মাটি গুলো সরিয়ে নেয়া হচ্ছে।  উচ্ছেদ অভিযান আরো দুইদিন ব্যাপী চলবে।

About the author

SOFT PRO IT