রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে রূপগঞ্জে আওয়ামীলীগের আলোচনা সভা

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) :  বুধবার সন্ধ্যায় উপজেলার নাওড়া এলাকায় স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে আওয়ামীলীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আওয়ামীলীগের সহ-সভাপতি আবুল বাশার টুকুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ¦ শাহজাহান ভুইয়া, রংধনু গ্রুপের চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম রফিক, ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান হারেজ, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক ভুইয়া, ইউপি চেয়ারম্যান আবু হোসেন ভুইয়া রানু, জাহাঙ্গীর মাষ্টার, যুবলীগ নেতা আব্দুল আউয়াল, মোয়াজ্জেম হোসেন, মাসুম আহাম্মেদ প্রমুখ।

About the author

SOFT PRO IT