রাজনীতি সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

এমপি সেলিম ওসমান অসুস্থ্য

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : অসুস্থ্য হয়ে পড়েছেন কর্মব্যস্ত নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান ।  রোববার ২৫ মার্চ বিকেলে ফতুল্লায় অবস্থিত নিজ ব্যবসা প্রতিষ্ঠান উইজডম অ্যাটায়ার্স লিমিটেড এর কার্যালয়ে কর্মরত অবস্থায় তিনি হঠাৎ অসুস্থ্য হয়ে পড়েন। পরে তাঁকে পারিবারিক চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়।

চিকিৎসক এমপি সেলিম ওসমানকে সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। প্রাথমিক চিকিৎসায় ওষুধের পাশাপাশি চিকিৎসক তাঁকে আগামী কয়েকদিন বিছানায় থাকার পরামর্শ দিয়েছেন।  শারীরিক অবস্থার কিছুটা উন্নতি তিনি চিকিৎসার জন্য থাইল্যান্ডে  যাবেন।

এদিকে শারীরিক অসুস্থ্যতার কারনে আগামীকাল ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে তাঁর পূর্ব ঘোষিত কর্মসূচী গুলোতে তিনি অংশ নিতে পারবেন না বলে সংসদ সদস্যের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

প্রসঙ্গত, গত ১২ মার্চ চিকিৎসার জন্য থাইল্যান্ডে গিয়ে ছিলেন সংসদ সদস্য সেলিম ওসমান। সে সময় তিনি ব্যস্ততার কারনে সম্পূর্ন চিকিৎসা শেষ না করে দেশে চলে আসেন। তিনি দেশে ফিরে গত কয়েকদিনে টানা একাধিক কর্মসূচীতে অংশ নিয়ে ছিলেন।

About the author

SOFT PRO IT