জাতীয় সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হয় এমন নজির নেই : সেতুমন্ত্রী কাদের

প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হয় এমন নজির নেই : সেতুমন্ত্রী কাদের
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নির্বাচন করবে কি করবে না সেটা তাদের ব্যাপার। পৃথিবীর কোনো গণতান্ত্রিক দেশে নির্বাচনের আগে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হয় এমন কোনো নজির নেই। প্রধানমন্ত্রীর পদত্যাগের প্রশ্নই আসে না। শনিবার (২৪ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নয়াপুর এলাকায় ঢাকা বাইপাস সড়ক মেরামত কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন।

এর আগে ওবায়দুল কাদের ঢাকা বাইপাস সড়কটির মেরামত কাজের ব্যাপারে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। এসময় তার সঙ্গে ছিলেন সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তারা।

সড়ক মেরামত কাজের ব্যাপারে তিনি জানান, ৬২ কোটি টাকা ব্যয়ে আড়াইহাজার ও ঢাকা বাইপাস সড়কসহ চারটি সড়কের সংস্কার করা হবে। আগামী বর্ষা মৌসুমের আগেই মে মাসের মধ্যে এ সংস্কার কাজ শেষ করা হবে।

ওবায়দুল কাদের আরও বলেন, নির্বাচনকালীন সময়ে নির্বাচন কমিশনকে সরকার সব প্রকার সহায়তা করবে। যথাসময়ে নির্বাচনের প্রক্রিয়া অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। কারো জন্য  থেমে থাকবে না।  বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে বিদেশিদের কাছে নালিশ দিচ্ছে, কিন্তু তারা জনগণের কাছে যাচ্ছে না। তারা আন্দোলন করতে চাইলে করুক। কিন্তু তাদের জনগণের কাছে যেতে হবে।

About the author

SOFT PRO IT