বিশেষ সংবাদ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

এতিমদের মাঝে পারভীন ওসমানের খাবার বিতরণ, আজমেরী ওসমানের এসি উপহার

এতিমদের খাবার বিতরণ করলেন পারভীন ওসমান, এয়ার কন্ডিশনার দিলেন আজমেরী ওসমান
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়নগঞ্জ-৫ আসনের প্রয়াত সাংসদ বীর মুক্তিযোদ্ধা একেএম নাসিম ওসমানের রুহের মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ মার্চ) বাদ জুম্মা নাসিকের ১০ নং ওয়ার্ডে এ মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।

sdrএসময় আরামবাগ মাদ্রাসায় এতিম শিক্ষার্থীদের মাঝে দুপুরের খাবারের বিতরণ করেন প্রয়াত সাংসদ নাসিম ওসমানের সহধর্মিনি আলহাজ্ব পারভীন ওসমান। এরআগে আলহাজ্ব একেএম আজমেরী ওসমান আরামবাগ জামে মসজিদের নামাজী মুসুলল্লীদের সুবিধার্থে দুইটি এয়ার কন্ডিশন উপহার দেন।

প্রয়াত সাংসদের পুত্র একেএম আজমেরী ওসমান ও তার পরিবারের প্রতিটি সদস্যের সর্বদা সুস্থতা কামনা এবং পিতা নাসিম ওসমানের মত আজমেরী ওসমানও যেন মৃত্যুর আগ পর্যন্ত মানুষের সেবা করতে পারে সেজন্য আরামবাগ জামে মসজিদের পেশ ইমাম সাহেব দোয়া করেন। এছাড়াও আরামবাগ মাদ্রাসার শিক্ষার্থীরা পবিত্র কোরআন শরীফও খতম দেন।

এসময়্ আরও উপস্থিত ছিলেন, নাসিক ১০ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী ইফতেখার আলম খোকন, নাসিম ওসমান স্মৃতি দুস্থ ও জনকল্যান ফাউন্ডেশনের সভাপতি তরিকুল ইসলাম লিমন,  বিশিষ্ট ব্যবসায়ী কাজী আমির হোসেন, সিরাজ, স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ, পঞ্চায়েত কমিটির নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

About the author

SOFT PRO IT