রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে র‌্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

রূপগঞ্জে র‌্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জ রূপগঞ্জে নি¤œ আয়ের দেশ থেকে মধ্যমআয়ের দেশে উত্তরন উদযাপন উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ২২ মার্চ সকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামের সভাপতিত্বে উপজেলার পরিষদের কড়ইতলা মঞ্চে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালিটি উপজেলা পরিষদ থেকে বেশ কয়েকটি সড়ক প্রদক্ষিন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর (বীর প্রতিক)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাজাহান ভুইয়া, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী আলম নীলা, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি শেখ সাইফুল ইসলাম, মুড়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ আলমাছ প্রমুখ।

About the author

SOFT PRO IT