বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আরজু ভূঁইয়ার অভিনন্দন

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে সিঙ্গাপুর ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান দ্যা স্ট্যাটিস্টিকস ইন্টান্যাশনাল কর্তৃক বিশ্বের ২য় সেরা প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করায় নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসন থেকে নৌকার মনোনয়ন প্রত্যাশি আলহাজ্ব আরজু রহমান ভূঁইয়া শুভেচ্ছা ও অভিনন্দন প্রকাশ করেছেন।

 গণমাধ্যমকে দেয়া এক বিবৃতিতে আরজু ভূঁইয়া জানান, সফল রাষ্ট্রনায়ক, গণতন্ত্রের মানসকন্যা ও জননেত্রী শেখ হাসিনা বিশ্বের ২য় সেরা প্রধানমন্ত্রী হিসেবে ভূষিত হওয়ায় আমরা জাতি হিসেবে আনন্দিত ও গর্বিত। এমনি করে তিনি গত বছরেও বিশ্বের ১৮জন শীর্ষ ক্ষমতাধর নারী নেত্রীর মধ্যে ৭ম স্থান অর্জন করেছিলেন। তার এ অর্জন উপলক্ষ্যে তাকে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি।

 প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরলস প্রচেষ্ঠা, সামনে থেকে দেশকে এগিয়ে নেবার প্রত্যয় ও সঠিক পরিকল্পনার কারনেই দেশ আজ বিশ্বে একটি মধ্যম আয়ের দেশে হিসেবে মাথা উচু করে দাড়িয়েছে। তার উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে হলে তাকে আবারও প্রধানমন্ত্রী বানতে হবে, আর এ জন্য আমাদের প্রত্যেককে তার নেতৃত্বের হাতকে শক্তিশালী করতে কাজ করে যেতে হবে। আমরা তার উন্নয়ন অগ্রযাত্রায় শামিল হয়ে কাজ করে যেতে চাই। ডিজিটাল দেশ বিনির্মানে আমরা শেখ হাসিনার পাশে আছি এবং থাকব। অদূর ভবিষ্যতে তিনি তার সাহসী ও দক্ষ নেতৃত্বের মাধ্যমে বিশ্বের ১ নম্বর প্রধানমন্ত্রী হিসেবে প্রতিষ্ঠিত হয়ে দেশের সুনাম উজ্জল করুক, আমি সেই কামনা করছি’।

About the author

SOFT PRO IT