নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

১১নং ওয়ার্ডে কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিন পালন

১১নং ওয়ার্ডে কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিন পালন
Written by SOFT PRO IT

 নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সদর প্রতিনিধি ) : বঙ্গবন্ধুর ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে কেক কেটে পালন করেছে নাসিক ১১নং ওয়ার্ড  যুবসমাজ। ১৮ই মার্চ রোববার রাত ৯টায় কিল্লার পুল এলাকায় এ আয়োজন করা হয়।

আজমেরী ওসমানের পক্ষ থেকে কেক কাটার সময় উপস্থিত ছিলেন বাদশা আলমগীর, নিক্সন মনির, তৌহিদ কামাল, লিজন সরকার, সোহেল, রিপন, বশা, দিপু প্রমুখ।

এরআগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করা হয়। এছাড়াও প্রয়াত খান ওসমান আলী, শামসুজ্জোহা, নাগিনা জ্জোহা, নাসিম ওসমানের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

About the author

SOFT PRO IT