সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁ ডিগ্রি কলেজে বঙ্গবন্ধু বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস পালিত

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪(সোনারগাঁ প্রতিনিধি): জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁ ডিগ্রি কলেজের আয়োজনে শনিবার সকাল থেকে দিনব্যাপি আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান সমন্বয়কারী ছিলেন খন্দকার দীল আফরোজা, সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ আশরাফুজ্জামান অপু।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার। আরও উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি মোঃ মনির হোসেন, জি.বি সদস্য আলহাজ্ব মোঃ হুমায়ুন কবির, মোঃ ইদ্রিস আলী সহ অন্যান্য সদস্যবৃন্দ।

অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন গ্রাহাস্থ্য অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান খন্দকার দীল আফরোজা, মোঃ আল-মামুন সিকদার, সহকারী অধ্যাপক মোঃ এনামুল গনি, প্রভাষক মোঃ নাজমুল হোসাইন, রাষ্ট্র বিজ্ঞান প্রভাষক সুলতান ও সাদেকুর রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মোস্তফা কামাল নিলু, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সহ সভাপতি মাসুম চৌধুরী, সাধারণ সম্পাদক আলী হায়দার, স্বেচ্ছা সেবকলীগের সভাপতি মাসুদ রানা মানিক, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রবিন, আরমান আহমেদ মেরাজ, সনেট, কলেজের অন্যান্য অধ্যক্ষবৃন্দ, কলেজ কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, জাহাঙ্গীর হোসেন, মাবুব রহমান, ছাত্র-ছাত্রীবৃন্দ প্রমুখ।

About the author

SOFT PRO IT