নারায়ণগঞ্জ বার্তা ২৪ : গাছ কাটাকে কেন্দ্র করে রহমত উল্ল্যাহ (৩০) নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষ সন্ত্রাসী মিনহাজ উদ্দিনসহ তার আত্মীয় স্বজনরা। ২৯ ফেব্রুয়ারী সোমবার বিকাল ৩টায় বন্দর থানার কুশিয়ারা এলাকায় এ ঘটনাটি ঘটে। স্থানীয় এলাকাবাসী আহতকে জখম অবস্থায় উদ্ধার করে সংশ্লিষ্ট হাসপাতালে প্রেরণ করেছে। এ ব্যাপারে আহত ব্যবসায়ীর স্ত্রী আরফা আক্তার এ্যানি ৬ জনকে আসামী করে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযোগ পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে মারামারির ঘটনার সত্যতা পান । এবং মারামারি ঘটনার জড়িত থাকার অপরাধে তানজিম (২৫) নামে এক যুবককে আটক করে।
জানা গেছে, বন্দর থানার কুশিয়ারা এলাকার রহমতউল্ল্যাহর সাথে নবীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার মৃত সফিউদ্দিন মিয়ার ছেলে মিনহাজউদ্দিনের সাথে র্দীঘ দিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে ২৯ ফেব্রুয়ারী সোমবার বিকালে প্রতিপক্ষ মিনহাজ উদ্দিন ও তার সন্ত্রাসী ছেলে নাকিব, একই এলাকার মিয়া চাঁনের ছেলে আবু বক্কর, তানজিম, লিটন, নাদিমসহ কয়েকজন মিলে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে ১টি মোবাইল সেট ও নগদ ১০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় আহত ব্যবসায়ীর স্ত্রী বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ তানজিম নামে এক যুবককে আটক করেছে।

